কমলগঞ্জে পতনঊষার ইউনিয়নের পালিতকোনা সার্বজনীন দুর্গা মন্দিরে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মহানবমীর রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দলাল দেবনাথের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মন্দিরের উপদেষ্টা ডা. রাকেশ মোহন্ত, সাংবাদিক আব্দুল বাছিত খান। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় মন্দিরের ভূমিদাতা স্বর্গীয় বৃন্দাবন দেবনাথ, মন্দির সংস্কার কাজে আর্থিক সহযোগিতাকারী আমেরিকা প্রবাসী কল্পনা রানী দেব এবং আর্থিক ও সার্বিক সহযোগিতার মন্দিরের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সাগর দেবনাথ। উপস্থিত ছিলেন সাংবাদিক শায়েখ আহমদ, পালিতকোনা মন্দিরের উপদেষ্টাম-লীর সদস্য উপানন্দ দেবনাথ, নগেন্দ্র দেবনাথ, খিতেশ দেবনাথ, রতিশ দেবনাথ, পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিধান দেবনাথ, মন্দির কমিটির সহসভাপতি রানু দেবনাথ, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, কোষাধ্যক্ষ অরবিন্দু দেবনাথ, প্রবাসী সদস্য কিরণ দেবনাথ, সহকোষাধ্যক্ষ অসিত দেবনাথ, প্রচার সম্পাদক বুলু শীলসহ নেতৃবৃন্দ।