এলপিজির দাম নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
এলপিজির দাম ইচ্ছামতো বাড়ানো কিংবা বাজার পরিস্থিতি নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এলপিজি নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। এ পণ্য নিয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। আইন অনুযায়ী, বাজার পরিস্থিতি নিয়ে কোনো ব্যবসায়ী কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির দাম যাতে ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াতে না পারেন, সে বিষয়ে অপারেটরদের কঠোর বার্তা দেওয়া হয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এলপিজি নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
