বিএসএফের ‘পুশ ইন’ পদক্ষেপ উল্লেখ করে শামা ওবায়েদের কাছে প্রশ্ন ছিল, এই মুহূর্তে দিল্লিতে রাজনৈতিক আন্দোলন চলছে। সেটি কি বাংলাদেশের সীমান্তে কোন প্রভাব পড়বে?
ভারতে যে আন্দোলন হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়— এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি এ কথা বলেন।
রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে সকালে এক সেমিনার অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে ভারতে কয়েক দিন ধরে চলমান আন্দোলন সম্পর্কে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
বিএসএফের ‘পুশ ইন’ পদক্ষেপ উল্লেখ করে শামা ওবায়েদের কাছে প্রশ্ন ছিল, এই মুহূর্তে দিল্লিতে রাজনৈতিক আন্দোলন চলছে। সেটি কি বাংলাদেশের সীমান্তে কোন প্রভাব পড়বে?
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এখানে আপাতত কোনো মূল্যায়ন নাই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারতই সেটা ফেস করবে ‘