অষ্টমীর দিনেই বিগ বসের ঘরে নতুন চমক। সদ্য বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ডে নতুন এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস আর রণিতা দাস। বিগ বস এদিন নিজের তরফ থেকে কাওকে নমিনেট না করলেও নমিনেশন করার সেই ক্ষমতা তিনি তুলে দেন সৌরভ আর রণিতার কাঁধে। আর এদিন সৌরভ আর রণিতা নমিনেশন করার জন্য প্রথমেই বলেন জীতু কামাল, সৃজলা গুহ, ভরত কল, তনুশ্রী, সোনামণি সাহা, আর মনামী ঘোষের নাম।
যদিও বিগ বস পরে মনামী ঘোষকে নমিনেশন পাওয়ার দিয়ে দেন। আর মনামী তখন নমিনেশনের জন্য নিজের বদলে নন্দিনীর নাম নেয়। যার ফলে এই সপ্তাহের নমিনেশন লিস্টে উঠে আসে জীতু কামাল, সৃজলা গুহ, ভরত কল, তনুশ্রী, সোনামণি সাহা, আর নন্দিনীর নাম। অন্যদিকে রণিতার এন্ট্রি হতেই সদস্যরা তাকে অনুষ্কার সাথে তুলনা করতে শুরু করে দিয়েছেন।
যদিও এদিন বিগ বস-এর ঘরে হাওয়া গরম হয়ে ওঠে রাজবীরের জিনিস চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। নিজের জিনিস খুঁজে না পাওয়ার রাগে এদিন খাবার নষ্ট করতে শুরু করে দেয় রাজবীর। রেগে গিয়ে রাজবীর এদিন বলেন, ' কুকুরের লেজ তো সোজা হবে না। তাই আমার খাবার আমি নষ্ট করেছি।'
পরে দেখা যায় নন্দিনী নিরঞ্জনকে বলে ও মজা করে জিনিসটা সরিয়ে রেখেছিল। কিন্তু নন্দিনী এসে নিজের ভুলটা স্বীকার করার আগেই রাজবীর নিজের খাবার নষ্ট করে দেয়। এই ঘটনা নিয়েই দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এমনকী রাজবীরকে এদিন 'দোগলা' বলেও কটাক্ষ করেন নন্দিনী। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিগ বসের ঘরে নতুন করে আরও একবার বদলাতে শুরু করে সম্পর্কের সমীকরণ। যদিও কিছুক্ষণ পরেই দুজনের মধ্যে আবার মিল হয়ে যায়।
https://youtu.be/uc8rfW3anwI?si=wFYeXkos4hr50TTJ
অন্যদিকে গতকাল জীতুকে কড়া ধমক দেন সৌরভ গাঙ্গুলী। দাদা এদিন পরিষ্কার বুঝিয়ে দেন তিনি যেন কখনই কোনও মহিলাকে আঘাত বা আক্রমণ না করেন। কারণ পিরামিড টাস্কে তিনি ক্রমাগত মনামীকে টার্গেট করে বল মেরেছেন। একই সঙ্গে তিনি ক্যাপ্টেনের বিছানায় জীতুর জল ঢেলে দেওয়ারও বিরোধিতা করেন দাদা।
