রাত দিন নিউজ
প্রকাশ : Oct 21, 2026 ইং |অনলাইন সংস্করণ
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট ও বল হাতে নজর কেড়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাস। ৫৯ রানের ইনিংসের সঙ্গে ৪০ রানে ছয় উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে একই ওয়ানডেতে অন্তত ফিফটি ও পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এর আগে ছিল শহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকের। সেই তালিকায় মিনহাসের নাম যুক্ত হলো।
২০০০ সালে ভারতের বিপক্ষে রাজ্জাক এবং একই বছর ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদি এমন কীর্তি গড়েছিলেন। পরে আরও দুইবার ব্যাট-বলের এই যুগল সাফল্য পেয়েছেন আফ্রিদি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিনহাসের পারফরম্যান্স পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।
- সর্বশেষ
- জনপ্রিয়
