শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কার্যকর হবে কি-না জানতে চাইলে রেজিস্ট্রার নুরুল করিম চৌধুরী বলেন, ‘ছুটি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হবে। বন্ধের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, একাডেমিক ক্যালেন্ডারে ছুটির বিষয়টি উল্লেখ থাকায় আলাদা করে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে বলে জানান রেজিস্ট্রার।
এসআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
