কালকিনিতে আড়িয়ালখাঁ নদীতে অভিযান, দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম
মাদারীপুরের কালকিনি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় আড়িয়ালখাঁ নদীতে মোবাইল কোর্ট ও মৎস্য বিভাগের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং চায়না জালসহ বিভিন্ন ধরনের প্রায় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাসের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত।
মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস করার মাধ্যমে নদীতে অবৈধ জালের ব্যবহার রোধ এবং ইলিশের প্রজনন সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
