
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
সোমবার দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে রেল কর্মীদের অগ্নি নির্বাপণ সংক্রান্ত প্রশিক্ষণ শেষ হলো। আগুন মোকাবিলায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। খড়্গপুরের RPF ট্রেনিং ইনস্টিটিউটে ১০টি ব্যাচে মোট ১,২৪১ জন কর্মী প্রশিক্ষণ নেন। গত ১০ অগস্ট থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। এতে কর্মীদের হাতে কলমে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।
