প্রতিবেদন লোড হচ্ছে…একঝলক (১৪ অক্টোবর ২০২৬) | Ayar Newsপ্রথম আলো · সাধারণ
একঝলক (১৪ অক্টোবর ২০২৬)
১৪/১০/২০২৬

অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে ফুলজোড় নদের পানিতে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ অক্টোবর
বুনো ঢ্যাঁড়স ফুলের সৌন্দর্য। লেমুছড়ি, রাঙামাটি, ১৪ অক্টোবর
শজনেগাছের ডালে বসে আছে বসন্তবাউড়ি পাখি। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৪ অক্টোবর
ধুন্দল ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। সোনাডাঙ্গা, খুলনা, ১৪ অক্টোবর
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে ধান, চাল ও পানি রাখার প্লাস্টিকের ড্রাম। শাহজালাল সেতু এলাকা, সিলেট, ১৪ অক্টোবর
ঝুড়িবোঝাই ভ্যান চালাতে চালাতেই মুঠোফোনে কথা বলছেন চালক। জিরোপয়েন্ট, খুলনা, ১৪ অক্টোবর
সকালের রোদে ফুল গাছের পাতায় ডানা মেলে বসেছে প্রজাপতি। শিববাড়ি, সিলেট, ১৪ অক্টোবর
ডাংগুলি খেলায় মেতেছে একদল শিশু। যৌথ খামার মারমাপাড়া, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
পথের ধারে ফুটে আছে দাঁতরাঙা ফুল। যৌথ খামার মারমাপাড়া, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর মূল প্রতিবেদনে যান ↗