গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ইদ্রাকপুর বাজারসংলগ্ন ইসুবপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
এদিকে, ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ইদ্রাকপুর, ইসুবপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যে আই
