দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের উত্তর হাটখোলা সনাতনী পূজামণ্ডপ ও মালিনীছড়া চা-বাগান পূজামণ্ডপে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা। শনিবার পৃথক অনুষ্ঠানে দুই মণ্ডপের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ১০০টি করে মোট ২০০টি নতুন বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ গুণ ও প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক জিডি রুমু ও নন্দন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, বাগান ভ্যালি নেতা রাজু গোয়ালা, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাশগুপ্ত বিভু, বিমানবন্দর থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পীযূষ কান্তি তালুকদার, জয় মহাত্ম্য কুর্মী, যুগ্ম আহ্বায়ক হৃদেশ মোদি এবং মহানগর শাখার সদস্য সুবল দেবনাথ ও সঞ্জয় দাস প্রমুখ। বিজ্ঞপ্তি
