রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১২৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৭টি মোটরসাইকেলসহ মোট ৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৩টি ক্যাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ২টি ট্রাক, ১৮টি ক্যাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ৭টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
