সংবাদ · সাধারণ
অধরা ভালোবাসার গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার ‘মথুরা’
২৪/১০/২০২৬

অধরা
ভালোবাসা ও না-পাওয়ার আক্ষেপের গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর
পঞ্চম গান ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়।
তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।‘মথুরা’য়
উঠে এসেছে এমন দুই মানুষের গল্প, যাদের মন এক হলেও বাস্তবতা তাদের পথ আলাদা করে দেয়।
ভালোবাসা থাকা সত্ত্বেও একসঙ্গে হতে না পারার আক্ষেপই গানটির মূল বিষয়।রাধা-কৃষ্ণ,
রোমিও-জুলিয়েট কিংবা লাইলী-মজনুর মতো চিরন্তন প্রেমকাহিনির অপূর্ণতার আবহে গানটিতে
ফুটে উঠেছে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার অনুভূতি। পূর্ণতা না পাওয়া কোনো সম্পর্ক
কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, সেই গল্পই বলা হয়েছে ‘মথুরা’য়।
অঙ্কন
কুমার রায় ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটিতে প্রকাশ পেয়েছে অধরা প্রেমের আবেগ
ও বিচ্ছেদের অনুভব।
মূল প্রতিবেদনে যান ↗