জাতীয় বেতন স্কেল ২০২৬ এর নবম গ্রেডে ৪৪০০০-১০৫৯০০ বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়।
জাতীয় বেতন স্কেল ২০২৬ এর নবম গ্রেডে ৪৪০০০-১০৫৯০০ বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়।
৪৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় বেতন স্কেল ২০২৬ এর নবম গ্রেডে ৪৪০০০-১০৫৯০০ বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগকৃতদের আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।
২০২৫ সালের ২৬ নভেমৃবর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ৮০৭ জন উত্তীর্ণ হয়েছেন।
তার আগে ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন।
২০২৫ সালের ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।
এরআগে ১৯ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেওয়ার কথা ছিল।
৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পিএসসি।
