আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, ভাটারা ও বারিধারাসহ আশপাশের এলাকার গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
