মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ সংরক্ষণ, বনসম্পদের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভায় দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বনভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর এ পরিদর্শন ও সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম, চলমান উদ্যোগ এবং পরিবেশ, বন ও জলবায়ু খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।
