নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিলসা হাট ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে ভবনটির উদ্বোধন করা হয়।
জানা গেছে, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিআইডিআরপি) আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে। নাটোর জেলার হাট ভবনগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি বরাদ্দে নির্মিত হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, সংসদ সদস্যের ছেলে প্রভাষক মো. মাহমুদুজ্জামান সোহাগ, প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ বিএনপির স্থানীয় নেতারা।
নতুন এ হাট ভবন চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের বাজার ব্যবস্থাপনা এবং বেচাকেনার পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এমএ
