নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের
শরিফুজ্জামান
- আপলোডের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস নামে (৫০) একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী।পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে রওনা হন। মুক্তা তার একজন সহকর্মীর মোটর সাইকেলের পিছনে বসে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
