মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরে পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাসিন্দা রুবেলের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা শিশু মোঃ ওমর উপজেলা কলাতলী ইউনিয়নের বাসিন্দা মোঃ রুবেলের শিশু সন্তান।
জানা যায়, সকালে বাড়ির অন্যান্য শিশুর সাথে খেলছিল। একপর্যায়ে শিশু ওমর নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশু ওমরকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্পীডবোটযোগে মনপুরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ প.প কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়।
