
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৯০ টাকা ৫২ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৪৫ টাকা ২ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর, ২০২৬।
The post বিএসআরএম স্টিলের লভ্যাংশ ঘোষণা appeared first on অর্থসূচক.
