বোরহানউদ্দিনে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বড়মানিকা ইউনিয়নের দানু হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। এরা হলো, শাহীনের কন্যা মাহা (৯) ও গনীর কন্যা তানহা (১০)। জানা যায়, উঠানে খেলাধুলার একপর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।