নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিস। একই সময়ে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাফিক পুলিশের অভিযানে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিনা পরোয়ানায় ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ৬২টি ইয়াবা বড়ি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৩০ ক্যারেট ভারতীয় টমেটো, ১২টি ভারতীয় কম্বল এবং ১৯৫ প্যাকেট ভারতীয় মেন্টস রোল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানায়, আটককৃতদের আদালতে পাঠানো হবে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
