বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো, সাইফ আলী খানের বাড়িতে হামলা এবং পরিচালক রোহিত শেঠীর বাড়ির বাইরে গুলির ঘটনার মতো একাধিক ঘটনা সামনে এসেছে।
বারবার আলোচনায় আসছে কারা এই হামলাকারী আর কেনইবা এই হামলা?
বিজ্ঞাপন
ভারতের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার দায় বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে হামলার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে তা নিশ্চিত নয়। সেটি তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে মুম্বাই পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগারকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। তবে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের মধ্যে টাইগারের গাড়িচালকও রয়েছেন।
বিজ্ঞাপন
হামলার পর প্রকাশ্যে এসেছে টাইগারের প্রথম ছবি। সে ছবিতে অভিনেতার বুকে ও হাতে ব্যান্ডেজ দেখা গেছে। বারুদের প্রভাব ও ভাঙা কাচের টুকরোর কারণে অভিনেতার বাঁ হাতে আঘাত লেগেছে।
এ ঘটনায় উদ্বেগের মধ্যেই টাইগারের সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর বার্তাও দিয়েছেন তিনি।
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
