গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 25 Oct 2026, 12:28 PM
Updated : 25 Oct 2026, 12:28 PM
নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসী ও এক তরুণকে গুলি করা হয়েছে।
শনিবার রাতে সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা এক প্রবাসীকে গুলি করা হয়। একই দিন সন্ধ্যায় বেগমগঞ্জে এক তরুণকে গুলি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
গুলিবিদ্ধরা হলেন- সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার মো. জামাল উদ্দিন এবং বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ২৪ বছর বয়সী কামরুল হাসান।
বিস্তারিত আসছে …
