কালবেলা · রাজনীতি
ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
২১/১০/২০২৬

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্র লিপ্ত। গত ১৭ বছর আমরা ছিলাম অত্যাচারিত, নির্যাতিত। গুম, মামলা-হামলা, জেল এসব স্টিম রোলার প্রতিনিয়ত তারা আমাদের ওপর চালিয়ে গেছে। দীর্ঘদিন এ সমাজ অবরুদ্ধ ছিল। এখন ফ্যাসিবাদমুক্ত এ সমাজ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যদিও দেশের বাইরে বসে তারা অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন- বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরন।
মূল প্রতিবেদনে যান ↗