চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের কোতোয়ালি ও চকবাজার থানার পৃথক অভিযানে ১৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. সুমনকে (৩০) গ্রেফতার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সিএমপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১২ অক্টোবর নগরের কাঠের বাংলো এলাকা থেকে চক্রের সদস্য মো. সুমনকে (৩০) গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিসহ ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় ১৪ অক্টোবর মামলা করা হয়।
পরবর্তী সময়ে গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ইমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে নোয়াখালীর চরজব্বর ও চট্টগ্রামের মীরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ইমরানের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২০২৫ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এমআরএএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
