ভাঙা হলো অজয় দেবগনের বাংলো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
-->বলিউড তারকা অজয় দেবগন যখন ‘দৃশ্যম ৩’-এর সাফল্যে ভাসছেন ঠিক তখনই ভেঙে ফেলা হলো তার প্রিয় জুহুর বাংলো। এই দুঃসংবাদের কারণে সিনেমার সাফল্য এবং পূজার আনন্দ সবই ম্লান হয়ে গেছে এই অভিনেতার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অজয়ের বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। ৭ হাজার ৮০২ বর্গ ফুট আয়তনের বাড়ির ভেতরে করা হয়েছে নানা কাজ। কিন্তু বাড়িটি নিয়ে আপত্তি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পুরসভার। তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোয় একাধিক নির্মাণ এবং সংস্কারের কাজ করেছেন অজয়।
তারা জানান, গেল ১০ সেপ্টেম্বর বাড়িটি প্রসঙ্গে ৩৫৪ এ ধারায় নোটিশও দেওয়া হয় অজয়কে। নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়। সেইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র পুরসভায় জমা দিতে বলা হয়। কিন্তু অভিনেতা বিষয়টি আমলে নেননি। বন্ধ করেননি কাজও। সে কারণেই আজ মাঠে নামে পুরসভা। ভাঙা হয় বাড়ির অবৈধ নির্মাণ।
আরও পড়ুন
ঝাঁকড়া চুল কেটে ফেললেন আর্টসেলের লিংকন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের রক সংগীতের পরিচিত মুখ জর্জ লিংকন ডি’কস্তা। দীর্ঘদিন ধরে ঝাঁকড়া চুলের স্বতন্ত্র লুকেই ভক্তদের সামনে হাজির হয়েছেন আর্টসেলের এই কণ্ঠশিল্পী। তবে এবার সেই চেনা অবয়ব বদলে ছোট চুলে দেখা গেল তাকে।
সম্প্রতি পারিবারিক সূত্রে লিংকনের নতুন লুকের ছবি সামনে আসে। খবরের কাগজের প্রতিবেদকের সঙ্গে আলাপের একপর্যায়ে লিংকনের স্ত্রী ছবিটি শেয়ার করে লেখেন, ‘সারপ্রাইজ!’ তবে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি এই সংগীতশিল্পী।
উল্লেখ্য, আর্টসেলের সঙ্গে দীর্ঘ সংগীতযাত্রায় লিংকন নিজের কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন। ‘অনিকেত প্রান্তর’, ‘দুঃখবিলাস’ ও ‘ধূসর সময়’-এর মতো জনপ্রিয় গানে তার কণ্ঠ ব্যান্ডটির ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত। তবে ব্যক্তিগত কারণে বর্তমানে আর্টসেলের কার্যক্রম থেকে সাময়িক বিরতিতে রয়েছেন লিংকন। তার অনুপস্থিতিতে ব্যান্ডটির বিভিন্ন পরিবেশনায় ট্যুরিং ভোকাল হিসেবে দায়িত্ব পালন করছেন ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
আরও পড়ুন
শাহরুখের শূন্যতায় মন ভেঙেছে ম্রুণালের
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
-->বলিউড বাদশা শাহরুখ খানের রোমান্টিক অভিনয়ে মুগ্ধ অসংখ্য ভক্ত। তার প্রেম নিবেদনের ধরন, আবেগঘন সংলাপ আর পর্দার প্রেমিকসত্তা আজও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে আছে। এবার শাহরুখের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ্যে জানালেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তার কথায়, শাহরুখ খানের মতো রোমান্টিক পুরুষের দেখা এখনও পাননি তিনি। সম্প্রতি ইন্ডিয়ান ভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মজার ছলে বলেন, ‘একজন শাহরুখ খান আমার জীবনে নেই, এটাই আমার মন ভেঙে দেয়!’
শাহরুখের রোমান্টিক চরিত্রগুলোর প্রতি নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে ম্রুণাল জানান, পর্দায় কিং খানের অভিনীত চরিত্রগুলো ভালোবাসা নিয়ে তার প্রত্যাশাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘শাহরুখ যে মানদণ্ড তৈরি করেছেন, যে উচ্চতা ছুঁয়েছেন, তা নিয়ে কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। পর্দায় তিনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন, সেগুলোর প্রেমে আমি মুগ্ধ। আর আমার মনে হয় না, এখনও পর্যন্ত এমন কোনও পুরুষের সঙ্গে আমার দেখা হয়েছে, যিনি শাহরুখ স্যারের মতো রোমান্টিক।’
তবে শুধু শাহরুখের প্রেমিকসত্তা নয়, বলিউডের সিনেমায় ভালোবাসার উপস্থাপন নিয়েও নিজের মতামত জানিয়েছেন ম্রুণাল। হিন্দি সিনেমায় কখনও কখনও অস্বাস্থ্যকর আচরণকে ভালোবাসার প্রকাশ হিসেবে দেখানো হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিনেত্রী জানান, পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় সিনেমা নতুন করে দেখার পর সেগুলোর কিছু দৃশ্য ও উপস্থাপন তাকে অবাক করেছে।
ম্রুণালের মতে, সিনেমাগুলো যে সময়ে তৈরি হয়েছিল, সেই সময়ের সামাজিক বাস্তবতা বর্তমানের তুলনায় আলাদা ছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রচলন না থাকায় সিনেমার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও সমালোচনার ধরনও ছিল ভিন্ন। তবে সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে পুরোনো সিনেমার কিছু দৃশ্য ও সম্পর্কের ধারণাকে নতুন করে বিচার করার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
সরি একটা জাতীয় মলম: পরীমনি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: সংগৃহী
-->একটি ফটোকার্ডে দুঃখ প্রকাশ করলেই কি সব ক্ষত মুছে যায়? এমন প্রশ্ন তুলে বেসরকারি টেলিভিশন মাছরাঙার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। ১৬ অক্টোবর দিবাগত রাতে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি ভিডিও প্রকাশ করে টেলিভিশনটির দুঃখ প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, শুধু ফটোকার্ড প্রকাশ করে দুঃখ প্রকাশ করলেই ক্ষতিগ্রস্ত জীবনের দুর্ভোগের অবসান হয় না। ‘সরি একটা জাতীয় মলম’-এমন মন্তব্যের মাধ্যমে দুঃখ প্রকাশের এই পদ্ধতি নিয়ে নিজের ক্ষোভ ও অসন্তোষ তুলে ধরেন তিনি।
এরপর শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’
পরীমণির অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে পোস্ট করলেই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে তাকে। এমনকি তার সন্তানদের ছবিও বাদ যাচ্ছে না এসব মন্তব্য থেকে।
অভিনেত্রী লেখেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’
এ ঘটনায় নিজের মানসিক শান্তি ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন পরীমনি। তার ভাষায়, ‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরীমনির অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপের বিষয়ে এখনো তার প্রশ্ন রয়েছে।
স্ট্যাটাসের শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
পরীমনির বক্তব্যে স্পষ্ট, তিনি শুধু আনুষ্ঠানিক দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন; ঘটনার যথাযথ প্রতিকার ও কার্যকর পদক্ষেপ চান। এখন দেখার বিষয়, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে অভিনেত্রী পরীমনি ও মেহজাবীন চৌধুরীর আপত্তিকর ফেইক ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভিডিও দুটি বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়।
আরও পড়ুন
যে কারণে পরীমনির জীবন দুর্বিষহ হয়েছে
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করলেই নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে চিত্রনায়িকা পরীমনিকে। নেতিবাচক মন্তব্যের হাত থেকে রেহাই পাচ্ছে না তার সন্তানদের ছবিও। দুর্বিষহ হয়ে গেছে এই নায়িকার স্বাভাবিক জীবন।
সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন মাছরাঙার প্রতি ক্ষোভ প্রকাশ করে এমনটিই জানিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি ওই টেলিভিশনের উদ্দেশে লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’
এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে পরীমনি আরও লেখেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। কি করবো বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
