প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাধবী মারমা বলেন, তরুণ ও শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও সবার আগ্রহ বাড়ানো প্রয়োজন। পাহাড়ি অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতার প্রশংসা করে তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উঃ চ নু মং মারমা বলেন, উৎসব উদযাপন পরিষদের এ আয়োজন প্রবারণা পূর্ণিমার আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে মাহা ওয়াগ্যোয়াই উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রায় সর্বস্তরের মানুষকে অংশ নিয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।
খেলা শেষে বর্ণিল ফানুস উড়িয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার উৎসবকে ঘিরে খেলাধুলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে।
The post প্রবারণা পূর্ণিমায় হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
