কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের মুখে ডাকাতি চেষ্টার অভিযোগে দুজনকে ধরে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ডাকাতরা হলেন- ভেড়ামারার বারোমাইল এলাকার মহির সর্দারের ছেলে মাহাবুল ও চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবর আলীর পুত্র সুমন। আটক সুমনের প্রতিবেশীরা জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এর আগেও তিনি আটক হয়েছেন। ওসি শামীম শেখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।