মোহাম্মদ শহিদুল্লাহ কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনীয়াপাড়ায় তার বাসায় বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনীর পক্ষে থেকে জানানো হয়, মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলুর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত দিলু ডাকাত দীর্ঘদিন ধরে অপহরণ, মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়সহ পাহাড়ি অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
