ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯২০ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯২০ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩২১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৭৮৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ২৯৬ জন।
