দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। সিনেমাটিতে একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তবে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর একটি বিশেষ শর্ত রেখেছিলেন মিঠুন। সম্প্রতি সেই শর্তের কথা প্রকাশ্যে এনেছেন রজনীকান্ত।
রজনীকান্ত জানান, ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মিঠুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমেই নিজের চরিত্র সম্পর্কে জানতে চান। ছবিতে তাকে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে হবে কি না, তা নিয়ে কৌতূহলী ছিলেন এই অভিনেতা। পাশাপাশি, খলনায়কের চরিত্রে অভিনয় করতে গিয়ে রজনীকান্তের হাতে মার খেতে হবে কি না, সে বিষয়েও জানতে চেয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
মিঠুনের সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে রজনীকান্ত জানান, তারা দীর্ঘদিনের পরিচিত। পরবর্তীসময়ে একটি অনুষ্ঠানে দুজনের দেখা হলে মিঠুন ছবিটিতে অভিনয়ের বিষয়ে সম্মতি জানান। তবে তার একটি শর্ত ছিল-ছবিতে রজনীকান্ত যেন তাকে মারধর না করেন কিংবা গুলি না করেন।
মিঠুনের সেই শর্তের প্রসঙ্গে রজনীকান্ত জানান, তিনি বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবে মিঠুন যে কথাগুলো মজার ছলেই বলেছিলেন, তা বুঝতে পেরেছিলেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
তামিল সিনেমায় মিঠুন চক্রবর্তীর অভিষেক হয়েছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাগাভারায়িনুম না কাক্কা’ ছবির মাধ্যমে। এরপর দীর্ঘ বিরতি। ‘জেলার ২’-এর মাধ্যমে আবারও তামিল সিনেমায় দেখা যাবে তাকে।
তবে রজনীকান্তের সঙ্গে এই প্রথম কাজ করছেন না মিঠুন। এর আগে রমেশ সিপ্পি পরিচালিত হিন্দি সিনেমা ‘ভ্রষ্টাচার’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। অন্যদিকে, মিঠুনের বাংলা সিনেমা ‘ভাগ্য দেবতা’-তে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল রজনীকান্তকে। সেই ছবিতে আরও অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
‘জেলার ২’ সিনেমার অন্যতম আকর্ষণ রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী ও মোহনলালের একসঙ্গে উপস্থিতি। তিনজনই দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী অভিনেতা। এছাড়া ছবিতে অভিনয় করছেন রম্যা কৃষ্ণন ও বিদ্যা বালান। পাশাপাশি শিবরাজকুমার ও জ্যাকি শ্রফের বিশেষ উপস্থিতিও থাকছে।
বিজ্ঞাপন
অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটির সংগীত পরিচালনা করেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন বিজয় কার্তিক কান্নান, সম্পাদনায় আর নির্মল এবং প্রোডাকশন ডিজাইনে ডিআরকে কিরণ। ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেন চেতন ডি সুজা।
প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। এখন দেখার, বড়পর্দায় রজনীকান্ত ও মিঠুনের রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।
এমএমএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
