শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী ১০০ জন অসহায় নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব সাহওয়াজ জামাল নিজাম, এস এম মামুন মিয়া, অ্যাডভোকেট এস এম ফোরকান, হাজী ওসমান, ইসমাইল, সালেহ জহুর, গিয়াস উদ্দিন ফারুকী, এইচ এম হারুনুর রশিদ, কামরুদ্দীন সবুজ, সোলায়মান দোভাষী, আবু তাহের, মোহাম্মদ ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা ধর ও সাধারণ সম্পাদক রাজীব শীলসহ স্থানীয় বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
জেএইচআর
