ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে হুমায়রা (৩) ও নাহিয়ান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই গ্রামের আশিকুর রহমানের মেয়ে এবং নাহিয়ান একই গ্রামের বাবুর ছেলে। তারা আপন মামাতো-ফুফাতো ভাইবোন।
পরিবার ও এলাকাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে অপর শিশুটিকেও পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।