আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা।
বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১০ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১২৬ টাকা ৫০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪১ টাকা ৪০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশ গার্মেন্টস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশ গার্মেন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ১২ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ২ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৪ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে দেশ গার্মেন্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৪৫ পয়সায়।
দেশ গার্মেন্টস লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।
দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের পথিকৃৎ দেশ গার্মেন্টস ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ কোটি ৪৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২। এর ৫৪ দশমিক ৯৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাছে ৪ দশমিক ৪৯ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৪০ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে।
