বেসরকারি খাতের আস্থাশীল বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের আওতায় ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি’ পদে লোকবল নিয়োগ দেবে। সাইবার সিকিউরিটি ও আইটি নিরাপত্তা বিষয়ে দক্ষ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম, পদবি ও পদসংখ্যা
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)
পদবি গ্রেড: ওজি–২ থেকে এসও
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও সার্টিফায়েড দক্ষতা
–অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটিতে সরাসরি অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তায় জোর অভিজ্ঞতাসহ ইনফরমেশন সিস্টেমস/ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
–পেশাগত সনদ: সিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই , জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ, আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর–এর মতো শিল্প–স্বীকৃত যেকোনো সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
–নিরাপত্তা অবকাঠামো পরিচালনা, ঝুঁকি মূল্যায়ন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই–ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট ইত্যাদি সিকিউরিটি ফ্রেমওয়ার্কে ভালো জ্ঞান থাকতে হবে।
প্রধান দায়িত্বগুলো
সংস্থার তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রসেস ও ইনসিডেন্স রেসপন্স উন্নয়নে কাজ করা। এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান, যেমন এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ ও পাসওয়ার্ড/অ্যাকসেস ম্যানেজমেন্ট পরিচালনা করা। থার্ড–পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডরদের তদারকি করা এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন করা।
সুযোগের সাম্যতা
ব্র্যাক ব্যাংক নারী–পুরুষ–নির্বিশেষে সব লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাজের সমান সুযোগ প্রদান করে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত বেতন ও সুবিধাগুলো প্রদান করা হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
