রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ (৪৪) ও মানিক ইসলাম (৪৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে গ্রেপ্তার আবুল কালাম আজাদের তথ্যের ভিত্তিতে রাতে কাটাখালী থানা পুলিশ এমাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। বাড়ির তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে বানানো একটি গুদামে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।