আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি
সৈয়দ স্বাধীন নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় গোলাম মহিউদ্দিন সেলিম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর উপজেলার ৮ নম্বর শিকারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোলাম মহিউদ্দিন সেলিম। একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
গোলাম মহিউদ্দিন সেলিম জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক নিরাপত্তার উন্নয়নে অগ্রাধিকার দেবেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা আরও কার্যকর করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি বলেন, সালিশ-বিচারে ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে চান। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
গোলাম মহিউদ্দিন সেলিম বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষই উন্নয়নের মূল শক্তি। তাঁদের সহযোগিতা নিয়ে শিকারপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিকারপুর ইউনিয়নের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

