ছবির ক্যাপশন: ..........................
আব্দুল খালেক, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগড়খাল এলাকায় টিএনজেড গ্রুপের ৫টি ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে আজ (৭ মে) বিকাল ৪টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রায় ১০০০ থেকে ১২০০ শ্রমিক টিএনজেড লিমিটেড নামক ফ্যাক্টরির সামনে বালুর মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করেন। পরে তারা ভোগড়া বাইপাস হয়ে চান্দনা চৌরাস্তা প্রদক্ষিণ করে টান করে আবার কলম্বিয়া মোড়ে এসে কর্মসূচি শেষ করেন। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে শ্রমিকরা যার যার মতো স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, টিএনজেড গ্রুপের পাঁচটি ফ্যাক্টরিই বর্তমানে বন্ধ রয়েছে। আজকের তারিখেই শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের কথা ছিল বলে শ্রমিকরা জানান। মিছিল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাদের বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য আদায় হয়নি। তারা দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। এ বিষয়ে টিএনজেড গ্রুপের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
