মাদারীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হাওলাদার সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার সকালে সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই
