ছবির ক্যাপশন: ......................................
মো. চপল সরদার >>
ঢাকার বিমানবন্দর মহাসড়কে ঘুরছেনা গাড়ির চাকা। কাওলা এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় গত কয়েকদিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। সরেজমিনে দেখা যায় এ সময় যানজটের কবলে পরে সরকারী বেসরকারী চাকুরীজীবি ও বিভিন্ন অফিসগামী লোকজন চরম ভোগান্তিতে রয়েছে। গাড়ি থেকে নেমে যাত্রীরা হেঁটে হেঁটে কর্মস্থল ও যার যার গন্তব্যে রওয়ানা দিয়েছে। এ সময় সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও অসুস্থ লোকজন।
এ বিষয়ে উত্তরা জসিম উদ্দিন ট্রাফিক বক্সের টি আই ইউনুস ইনকিলাবকে বলেন,হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় রাস্তার একাংশ বন্ধ রয়েছে। এর ফলে কুড়িল বিশ্ব রোড থেকে টঙ্গী আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এসময় কয়েকজন প্রাইভেট কার চালকের সাথে কথা বলে জানা যায়, আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট আসতে ১ ঘন্টা সময় লেগেছে। এ ভাবে প্রতিদিন সড়কে যানজট চলতে থাকলে মানুষ পাগল হয়ে যাবে। গণপরিবহন বাস চালক কামাল হোসেন বলেন, ৪০ মিনিট জ্যামে আটকা পড়ে থাকায় বিএনএস সেন্টার থেকে গাড়ি থেকে যাত্রী নামা শুরু করেছে। এয়ারপোর্ট আসতে আসতে গাড়ি খালি।সড়কে নিত্য দিনের যানজট আমাদের আয় কমে লোকসান গুনতে হচ্ছে।
আজমপুর ট্রাফিক বক্সের টি আই মোহাম্মদ মাসুম বলেন, বিমানবন্দর রেলস্টেশন পাড়হয়ে কাওলা এলাকায় গত কয়েক দিন আগে এম আর টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে,এর ফলে রাস্তার এক অংশ বন্ধ রয়েছে। এ ছাড়াও আজ সপ্তাহের প্রথম অফিস হওয়ায় ঢাকার বাইরের লোক জন ছুটি শেষে অফিসে যোগ দিতে ঢাকা মুখী হচ্ছে। তিনি আরো বলেন প্রচন্ড গাড়ির চাপে যানচলাচলে ধীর গতি চলে আসছে। গাড়ির গতি সচল রাখতে বিমানবন্দর মহাসড়কে ট্রাফিক পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। টিআই মাসুম এ,আমাদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে কোন অবহেলা নেই। ট্রাফিক পুলিশের তৎপরতায় আশা করছি ধীরে ধীরে যানজট কমে আসবে।
এসময় যাত্রীরা বলেন, বিমানবন্দর মহাসড়কে হুটহাট করে একটার পর একটা কাজ শুরু করার যানজট লেগেই থাকে। যানবাহন চলাচলের বিকল্প ব্যাবস্থা না করেই রাজধানীর ব্যাস্ততম বিমানবন্দর মহাসড়ক কাওলা এলাকায় এমআরটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
পরিকল্পনা ছাড়াই যখন তখন সড়কে এমআরটি প্রকল্পের কাজ শুরু করায় উত্তরা বিমানবন্দর মহাসড়কে যানজটে জনজীবন অস্থির হয়ে উঠেছে। এ অবস্থা থেকে এখানকার মানুষ মুক্তি চায়।
