নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও মানসম্মত ক্যানটিন স্থাপনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ চত্বরে ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভের পর অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সভাপতি রেদোয়ানুর রহমান রওনক, সাধারণ সম্পাদক সজিব হোসেন, সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রাব্বি উপস্থিত ছিলেন। বিক্ষোভে বক্তারা বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করলেও মানসম্মত ও সুনির্দিষ্ট কোনো ক্যানটিন নেই।