প্রকাশিত: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১২:১৬, ২২ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার দাকোপ উপজেলায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি নেতাকর্মী ও স্থানীয় মানুষরা
খুলনার দাকোপ থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান লঞ্চঘাট থেকে লঞ্চে করে রওনা হন তিনি। দুপুর পৌনে ১টার দিকে তার বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করেন। পরে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।
