ইটিপিতে বর্জ্য পরিশোধনে সর্বাধুনিক জার্মান প্রযুক্তি মিউটাজেন এমবিবিআর ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য রয়েছে পিএলসি ব্যবস্থা এবং পানির পিএইচ ও দ্রবীভূত অক্সিজেন পরিমাপের অনলাইন পর্যবেক্ষণ ব্যবস্থা।
পরিবেশবান্ধব উপায়ে কার্যক্রম পরিচালনা এমজিআইয়ের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিল্পকারখানার তরল বর্জ্য পরিশোধনে এমজিআই স্থাপন করেছে কেন্দ্রীয় বর্জ্য তরল পরিশোধনাগার (সিইটিপি)। পাশাপাশি কিছু কারখানায় রয়েছে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি)।
ইটিপিতে বর্জ্য পরিশোধনে সর্বাধুনিক জার্মান প্রযুক্তি মিউটাজেন এমবিবিআর ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য রয়েছে পিএলসি ব্যবস্থা এবং পানির পিএইচ ও দ্রবীভূত অক্সিজেন পরিমাপের অনলাইন পর্যবেক্ষণ ব্যবস্থা। দেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে এমজিআই স্লাজ বা পরিশোধন প্রক্রিয়ায় উৎপন্ন কঠিন বর্জ্য ব্যবহার করে নতুন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করছে। পাশাপাশি পানির মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বজায় রেখে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
এমজিআইয়ের রুফটপ সোলার প্লান্ট থেকে উৎপাদন হচ্ছে পরিবেশবান্ধব জ্বালানি। এর মাধ্যমে প্রচলিত জ্বালানির উৎসগুলোর ওপর চাপ কমানো এবং কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ হ্রাস করা সম্ভব। সৌরবিদ্যুৎ উৎপাদনে সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড নিঃসরণের সমস্যা নেই। পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়ায় এটি পরিচ্ছন্ন জ্বালানির একটি কার্যকর উৎস।
বিদ্যুৎ উৎপাদনে ট্রাই-জেনারেশন ব্যবস্থা
এমজিআইয়ের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় রয়েছে ট্রাই-জেনারেশন প্রযুক্তি। এর তিনটি প্রধান উপাদান হলো ওয়ার্টসিলা গ্যাস ইঞ্জিন, এক্সহস্ট গ্যাস বয়লার এবং জেনারেটরের এক্সহস্ট থেকে উৎপন্ন গরম বাতাস। এ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বাইরের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ এবং স্টিমের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এক্সহস্ট গ্যাস বয়লারের ব্যবহার ও তাপ পুনর্ব্যবহারের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানো এবং কার্যক্ষমতা বাড়ানো সম্ভব।
