আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সীমা অতিক্রমের’ অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রামা বলেন, বিক্ষোভ করা মানুষের অধিকার, কিন্তু সহিংসতা একটি অপরাধ। গণতান্ত্রিক বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে এ দুইয়ের মধ্যে স্পষ্ট সীমারেখা টানা জরুরি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছেন। তাঁদের অর্ধেকের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
রোববার বিক্ষোভের সময় পুলিশ স্টেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশপথ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি পুলিশ স্টেশনে আগুন ধরে যায়।
এমএমআর
