
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে নেত্রকোনায় ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক নেত্রকোনায় দুই দিনের সরকারি সফরে শুক্রবার আগমন করেন।
তিনি নেত্রকোনা পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুনমুন জাহান লিজা,সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মনিজা খাতুনসহ প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সফরকালে সিনিয়র সচিব নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সিনিয়র সচিব মহোদয়কে স্বাগত জানান। এছাড়াও সিনিয়র সচিব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের রূপকল্প, দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
