
কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার উন্নীতকরণ কার্যক্রমের কারণে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করা হবে। এ জন্য ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করার কাজ করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় উন্নীতকরণ কার্যক্রম শুরু হয়ে শনিবার রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে। এ সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ কারণে নির্ধারিত সময়ে ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তাই প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থসূচক/
The post টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা appeared first on অর্থসূচক.
