Published : 13 Oct 2026, 01:10 PM
Updated : 13 Oct 2026, 12:57 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় হয়ে গেল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।
উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে আদর্শনগর সাধারণ পাঠাগার এই আয়োজন করে।
এতে মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।
