গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত
নিজেস্ব প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজ্ লাখসানা লাকী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ সম্পূর্ণ প্রতিরোধ এবং আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে কন্যাশিশুদের গড়ে তুলে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নারী -পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মানব সভ্যতা এগিয়ে যাবে- এই প্রত্যাশা ব্যাক্ত করেন।
