খুলনা গেজেট অক্টোবর ১৮, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মালম্বীদের অভিনন্দন জানিয়ে বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই কেসিসি’র পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রীতির এই বাংলাদেশে নতুন যে যাত্রা শুরু হয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন করতে হবে। হাজার বছরের সম্প্রীতির বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি এবং সকল ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসক মহেশ্বরপাশা বণিকপাড়া সর্বজনীন পূজা মন্দির, মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া পূজা মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় সমাজসেবক শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, বেলায়েত হোসেন, মাইনুল ইসলাম, আরমান হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, মহিউদ্দিন, শেখ কবির হোসেন টিটু, জাহিদ হোসেন খসরুসহ কেসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে
